নিজস্ব প্রতিবেদক | ০১:১৫ এএম, ২০২৪-০৬-১২
বর্ষার ঘনঘটা শুরু হওয়ার আগেই পর্যটন শহর রাঙামাটির পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে জরুরী সড়ক সংস্কার কাজ হাতে নিয়েছে রাঙামাটি সড়ক বিভাগ। শহরের নিউ মার্কেট এলাকা হতে বাস টার্মিনালের মুখ পর্যন্ত মূল সড়কের দু’পাশে এই জরুরী সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার জেলাপ্রশাসন, সড়ক বিভাগ ও পৌর কর্তৃপক্ষের যৌথ টিম কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, সিনিয়র সহকারী কমিশনার কাজী আতিকুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী ও এনডিসি মো. শামীম হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, সহকারী কমিশনার নাবিল নওরোজ বৈশাখ, সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী রনেল চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
যৌথটিম এ সময় জেলা প্রশাসক কার্যালয় থেকে বনরূপা পর্যন্ত মূল সড়ক পর্যবেক্ষণ করেন এবং কোন কোন স্থানে সংস্কার প্রয়োজন তা চিহ্নিত করেন।
পৌরসভার পক্ষ হতে কাউন্সিলর জামাল উদ্দিন এসময় ১০টি স্থানের তালিকা দেন, যে স্থানগুলোতে পানি নিষ্কাশন নিশ্চিতে সংস্কার প্রয়োজন। তালিকাটি তিনি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার কাছে হস্তান্তর করেন।
পরিদর্শন শেষে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন- আমাদের রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব পরিষ্কার-পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে সড়কের দুপাশের সোল্ডার গুলোকে কিভাবে পরিষ্কার রাখা যায় সে বিষয়ে আমরা সড়ক ও জনপদ বিভাগ, জেলা প্রশাসন এবং পৌরসভার সমন্বয়ে একত্রে সরেজমিনে পরিদর্শনে এসেছি। আমরা বেশকিছু জায়গা সংস্কারের জন্য চিহ্নিত করেছি, সড়ক বিভাগের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited